Header Premium (728×90)

Categories: জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। সোমবার দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এত বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এদেশে দীর্ঘমেয়াদি অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির জন্যও এটি একটি বড় অন্তরায় হিসেবে দেখা দিয়েছে।

জবাবে জাতিসংঘের বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ দিন ধরে আশ্রয় ও আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের এই মানবিক অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘের প্রতিনিধিদলে সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন ও পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে গণতান্ত্রিক…

36 minutes ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা

আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে…

38 minutes ago

কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব

কিউবার বিপ্লব কি শেষ হতে চলেছে? মার্কিন চাপ ও অভ্যন্তরীণ সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্বরাজনীতিতে কিউবার…

1 hour ago

এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকেই বাড়তি বেতন পেতে শুরু করবেন। তবে…

1 hour ago

মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি অভিযানে গিয়েছিলেন। তিনি…

2 hours ago

রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য…

2 hours ago

This website uses cookies.