Header Premium (728×90)

Categories: রাজনীতি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি। বিএনপির রাজনৈতিক আদর্শ হলো সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা।

মঙ্গলবার টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থে সরকার কোনো ছাড় দেবে না। ভবিষ্যৎ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করছেন, আমরা আপনাদের পাশে আছি। এবার পূজার নির্বিঘ্ন উদযাপনের জন্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গতবারের তুলনায় বরাদ্দও বাড়ানো হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও দেশের তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন।

ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যারা জনগণের দ্বারা বিতাড়িত হয়েছে, তারা আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।

মাদক নির্মূলের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, টাঙ্গাইলকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছেন, যা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, এমনকি দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি ও বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ…

36 minutes ago

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্রে…

55 minutes ago

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা জমির ভাড়া শীর্ষ…

56 minutes ago

ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা

ফ্রান্সের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও…

1 hour ago

সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ…

1 hour ago

জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায়

মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিতব্য দ্বিতীয় বায়োপিকে পপসম্রাটের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো তুলে ধরা…

2 hours ago

This website uses cookies.