সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিদ্যুৎ বাণিজ্য ও পরিচালনার সাথে যুক্ত চার ব্যক্তিকে ক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগ জঙ্গল সলিমপুর এলাকার মোট আটটি শিল্প মিটারের মধ্যে চারটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে ওই এলাকার ছিন্নমূল পরিবারের বহু মানুষ হঠাৎ করে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিদ্যুৎ পরিচালনায় যুক্ত অ্যাডভোকেট আমজাদ হোসেন, মোহাম্মদ তাজুল ও সফি মাস্টারসহ চারজনকে অবরুদ্ধ করেন। অবরুদ্ধ ব্যক্তিরা আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ছিন্নমূল স্কুল মাঠ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এ সময় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে অবরুদ্ধ ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ভিড় সরাতে পুলিশ এ সময় লাঠিচার্জ করেছে। দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের পর পিডিবি বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বাসিন্দারা নিজ নিজ ঘরে ফিরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগ ওই এলাকার মোট ৮টি শিল্প মিটারের মধ্যে ৪টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।




























