ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালির ওয়াইনারি থেকে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল ওয়াইন চুরি কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫

ভারত থেকে টেলিগ্রাম বৈঠকে হাসিনার কমিটি ঘোষণা, গোয়েন্দারা অন্ধকারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারত থেকে টেলিগ্রামের মাধ্যমে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে গোপন ভার্চ্যুয়াল বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত 'বঙ্গবন্ধু মঞ্চ' নামের একটি টেলিগ্রাম গ্রুপে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ছাড়াও ঝিনাইদহ সদরের নলডাঙ্গা, ঘোড়শাল, মহারাজপুর ও ফুরসন্ধি ইউনিয়নসহ মোট ১৫টি ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন। বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করা হয়। সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর পর থেকেই পদটি শূন্য ছিল।

বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া বর্তমান সরকারের সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের বিপর্যয় এবং সার সংকটের বিষয়গুলো গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জোর প্রচারণার তাগিদ দিয়েছেন তিনি। প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি এই ভার্চ্যুয়াল বৈঠকে বক্তব্য রাখেন।

জানা গেছে, 'বঙ্গবন্ধু মঞ্চ' টেলিগ্রাম গ্রুপে মোট ৬০ জনের অংশ নেওয়ার কথা থাকলেও দুজন অনুপস্থিত থাকায় ৫৮ জন বৈঠকে অংশ নেন। চারজন মডারেটর বৈঠকটি পরিচালনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু ও আলাল হোসেনসহ কয়েকজন ফেসবুকের মাধ্যমে এই বৈঠকের তথ্য শেয়ার করলে তা জনসমক্ষে আসে।

রাজনৈতিকভাবে সংবেদনশীল এই অনলাইন বৈঠকের বিষয়ে স্থানীয় কিংবা জেলা পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনো তথ্য ছিল না। সীমান্তের ওপারে অবস্থান করে শেখ হাসিনার কৌশলগত দিকনির্দেশনা শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক বা গোপন সমাবেশের তথ্য তাদের জানা নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে টেলিগ্রাম বৈঠকে হাসিনার কমিটি ঘোষণা, গোয়েন্দারা অন্ধকারে

আপডেট সময় : ০২:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬