আজ আসতে পারে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, থাকবে চমক
আজ (১২ আগস্ট ) শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্বে করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।
এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া রীতি অনুযায়ী সভায় শোকপ্রস্তাব করার পরে দলীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন…
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ও পরবর্তী শপথ প্রক্রিয়া নিয়ে সাংবিধানিক প্রেক্ষাপট বিশ্লেষণ…
জাপানের পূর্বাঞ্চলীয় চিবা অঞ্চলে নজিরবিহীন ভারী বৃষ্টিতে অন্তত ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দুর্যোগের…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০…
ডারউইন টেস্টে তিনশ রানের মাইলফলক পার করার পর মাত্র ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে…
গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসহ দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো…
This website uses cookies.