Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলার শেষ পর্যায়ে ট্রাইবেকারে খেলা সমাপ্ত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে উত্তর চৌঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আগ্রাদ্বিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী টিম চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় বিজয়ী দলের দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ওসি বাহাউদ্দিন ফারুকী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান (বকুল), সাধারণ সম্পাদক শাহজাহান কবির, উপস্থাপক প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম রঞ্জু, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমান রতন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী দুই দল আগামীতে জেলায় অংশ গ্রহণ করবেন।

editor

Recent Posts

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল

ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…

5 hours ago

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…

10 hours ago

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…

11 hours ago

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

16 hours ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

1 day ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

1 day ago

This website uses cookies.