Header Premium (728×90)

আইন ও আদালত

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

২৬ জুন শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন:- মো. বাবুল ওরফে বাবু (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ এবং মো. আল-আমিন (৩৮), পিতা: মৃত আব্দুস সাত্তার, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বড় উত্তমপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক “এস.আই” ডিএমএ মজিদের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আবু জাহানের বসতবাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৭ জুন শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

editor

Share
Published by
editor

Recent Posts

নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…

6 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ…

17 minutes ago

ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…

35 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…

43 minutes ago

রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল…

45 minutes ago

গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

অননুমোদিত গ্রে মার্কেটের ফোনের প্রভাবে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারের ৪০-৫০ শতাংশ হাতছাড়া হচ্ছে, যার ফলে…

47 minutes ago

This website uses cookies.