যশোরে পাওনা টাকা আদায়ের দাবিতে দেনাদারের বাড়ির সামনে প্রতীকী অনশনে বসেছেন আল আমিন নামে এক ব্যক্তি। গত বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনি এই কর্মসূচি পালন করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি ওই স্থানেই অবস্থান করছিলেন।
যশোর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়ক এলাকার ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে এই কর্মসূচি দেখা যায়। অনশনের সময় আল আমিনের পাশে একটি সাউন্ড বক্স রাখা ছিল, যেখানে ঘটনাটির বিবরণ রেকর্ড করে বাজানো হচ্ছিল। তার এই অভিনব প্রতিবাদ দেখে স্থানীয় লোকজন ও পথচারীরা ভিড় করেন।
আল আমিন জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রবাসে থাকাকালে মিজানের মাধ্যমে তিনি জানতে পারেন যে, শাহরিয়ার পলাশ নামে এক ব্যক্তি একটি দোকান বিক্রি করবেন। চার বছর আগে সেই দোকান কেনার জন্য মিজানের মাধ্যমে পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা দেন আল আমিন। টাকা দেওয়ার পর দোকানটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও পলাশ নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে আল আমিন খোঁজ নিয়ে জানতে পারেন, যে দোকানটি বিক্রির কথা ছিল, সেটির মালিকানা নিয়ে শরিকদের মধ্যে বিরোধ আছে এবং পলাশ এককভাবে এর মালিক নন।
নিজের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে আল আমিন বলেন, সৌদি আরব থেকে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে বর্তমানে চরম অর্থকষ্টে আছেন। পাওনা টাকা ফেরত পেতে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তিনি এই অনশনে বসেছেন।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দেনাদার শাহরিয়ার পলাশ বলেন, শরিকদের সমস্যার কারণে দোকানটি আল আমিনের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, দোকানটি অন্য কোথাও বিক্রির চেষ্টা চলছে এবং বিক্রি সম্পন্ন হলেই আল আমিনের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, তারা বিষয়টি শুনেছেন। তবে ভুক্তভোগী আল আমিন এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসা পরিচালনায় কমপ্লায়েন্স নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে যেসব উদ্যোক্তার এখনও ভ্যাট নিবন্ধন বা…
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে…
নেপালের ভয়াবহ বন্যায় একটি পুরো জেলা দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজের শৈশবের…
চট্টগ্রামের আনোয়ারায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডাকসু জিএস এস এম ফরহাদ শিক্ষার্থীদের জিপিএ-৫ পেয়ে আত্মতুষ্টিতে না…
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কার্যতালিকা চূড়ান্ত করা হয়েছে।…
যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপের অধীনস্থ ম্যানচেস্টার,…
This website uses cookies.