Header Premium (728×90)

নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ এইচপি দল। টানা তিন জয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হারের পর এটি ছিল তাদের পঞ্চম ম্যাচ। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এইচপি দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকাল দুপুর দেড়টায় ইফরান শুক্কুরের দল তাদের ষষ্ঠ ম্যাচে নর্দার টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি দল। ইনিংসের তৃতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম ইনিংস মেরামতের চেষ্টা করেন। সোহান ২১ বলে ২৬ রান করে সপ্তম ওভারে বিদায় নেন। ৪৮ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক ইফরান শুক্কুর ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। ৫১ রানে তিন উইকেট হারানোর পর সাব্বির রহমান ও আরিফুল ইসলাম প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটে তারা ৯০ রানের জুটি গড়েন। দলীয় ১৪১ রানে আরিফুল ৭১ রান করে (৭ চার ও ২ ছক্কা) আউট হন। অপরপ্রান্তে সাব্বির রহমান ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৬ চার ও ২ ছক্কা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড এ দল ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। তৃতীয় ওভারের শেষ বলে রিপন মণ্ডল কেনেতি ক্লার্ককে (২৪ রান) সাব্বিরের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। ম্যাথু বোয়ে ৩১ রান করে নবম ওভারে স্টাম্পিংয়ের শিকার হন। এরপর ১১৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর নিউজিল্যান্ডের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ২৫ রানের ব্যবধানে তাদের ৪ জন ব্যাটার আউট হয়ে যান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ইনিংস ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে। বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল ও রাকিবুল হাসান প্রত্যেকে ৩টি করে উইকেট শিকার করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

12 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের

খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…

13 minutes ago

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

26 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

36 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

42 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

46 minutes ago

This website uses cookies.