Header Premium (728×90)

Categories: জাতীয়

সংসদের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনে সংসদ সদস্যদের পারস্পরিক হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্য ঘিরে সংসদ কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে স্পিকার সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, "আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না।" তিনি মনে করিয়ে দেন যে, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর করতে হলে রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।

নিজের ৪০ বছরের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি সংসদ সদস্যদের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দিয়ে বলেন, স্পিকার যখন কথা বলেন তখন সবাইকে বসে তা শুনতে হয়। এই নিয়ম বা নীতি ভঙ্গ করলে সংসদ বেশিদিন চলবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অধিবেশন চলাকালে হট্টগোলের সূত্রপাত হয় কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্নটি বুঝতে না পেরে বলেন, "স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।" এর পরপরই সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তা এক্সপাঞ্জ করার দাবি তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তখন পালটা প্রশ্ন করেন, "যদি কথাই না বলতে দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা?" শেষ পর্যন্ত স্পিকার সদস্যদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…

6 minutes ago

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।…

7 minutes ago

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

17 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

28 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

37 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

56 minutes ago

This website uses cookies.