সাজেক সড়কে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, জিপ ও পিকআপের শ্রমিকদের পাশাপাশি স্থানীয় হোটেল, রিসোর্ট ও কটেজের মালিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে সাজেকের পরিস্থিতি বর্তমানে অনিরাপদ হয়ে উঠেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পর্যটননির্ভর এই অঞ্চলের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বক্তারা সাজেককে ঘিরে চলমান অস্থিরতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিরাপদ সাজেক নিশ্চিত করাসহ তাদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিষয়ে বার কাউন্সিলের পরবর্তী…
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…
This website uses cookies.