Header Premium (728×90)

মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল। পরবর্তীতে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সময় ও স্থানের পবিত্রতা বিবেচনায় নিয়ে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর তা কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে পুনরায় উল্লেখ করেছে যে, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা বা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রণালয় সতর্ক করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ সিলিন্ডার গ্যাসের একটি ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর…

9 minutes ago

মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুরু হচ্ছে। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের…

25 minutes ago

অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও…

29 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানের পেশোয়ারে দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন।…

39 minutes ago

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সরব…

44 minutes ago

উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ

বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।…

1 hour ago

This website uses cookies.