কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
মেহজাবীনের মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি করা কোনো বিনোদন হতে পারে না, বরং এটি স্পষ্টতই একটি অপরাধ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সামান্য কিছু ভিউ, লাইক, শেয়ার কিংবা অর্থ উপার্জনের জন্য একজন মানুষের সম্মানকে কনটেন্ট তৈরির পণ্য হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিনেত্রী আরও উল্লেখ করেন, যখন এই ধরনের ক্ষতিকর কনটেন্ট শত শত বা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন বিষয়টি কেবল একজন অপরাধীর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি সমাজের মানুষের দায়িত্ববোধ ও মানসিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করে। তিনি বলেন, মানুষকে সম্মান করার জন্য নিজের পরিবারের সদস্য হওয়ার প্রয়োজন নেই; মানুষের প্রতি মানুষের সম্মানবোধ থাকা জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতার বাস্তবতাকে স্বীকার করে মেহজাবীন প্রশ্ন রাখেন, অন্য কারও অপমান ও অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হয়ে উঠল? তিনি মনে করেন, এই প্রতিযোগিতার ফলে যে কেউ এমন কনটেন্ট ছড়ানোর অংশ হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।
কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি যারা স্বেচ্ছায় এসব মিথ্যা কনটেন্ট শেয়ার করেন বা আলোচনায় অংশ নেন, তাদের ভূমিকার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। পোস্টের শেষাংশে তিনি সবাইকে বিবেকবান হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, তা ভেবে দেখা উচিত।
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
This website uses cookies.