Header Premium (728×90)

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার নথিতে উল্লেখ করা হয়েছে যে, তারা সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট’ বা ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনার প্রক্রিয়া শুরু করেছে।

দ্য ইনডিপেনডেন্টের নজরে আসা ওই নথিতে উয়েফা দাবি করেছে, ফিফা তাড়াহুড়ো করে এই বাণিজ্যিক পরিকল্পনাটি তৈরি করেছিল। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনাকারী প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ৪২০ কোটি ডলারে বিক্রি করার কথা ছিল। উয়েফার অভিযোগ, এই মূল্যায়নের প্রক্রিয়াটি কোনো উন্মুক্ত বা প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে হয়নি এবং কোনো স্বাধীন মূল্যায়নকারী দ্বারা এর বাজারমূল্য যাচাই করা হয়নি। সংস্থাটির মতে, এ দামে ফিফার সম্পদের মূল্যায়ন অবাস্তবভাবে কম করা হয়েছিল।

এই বিতর্কিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের নাম উঠে এসেছিল। ফিফার লক্ষ্য ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম সেখানে স্থানান্তর করা। উয়েফার নথিতে আরও অভিযোগ করা হয়েছে যে, এই পুরো প্রক্রিয়া থেকে ইনফান্তিনো নিজেও আর্থিকভাবে লাভবান হতে পারতেন, যা এর স্বচ্ছতা ও বাণিজ্যিক যৌক্তিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

গত জুলাইয়ের শেষ দিকে এই পরিকল্পনা সামনে আসার পর ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে। উয়েফা এমনকি বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। পরবর্তীতে ফিফা সভাপতি পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিলেও, ইনফান্তিনোর বিষয়ে উয়েফার কঠোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। উয়েফা চায় ইনফান্তিনো পদত্যাগ করুন, অন্যথায় আগামী বছরের সভাপতি নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এরই মধ্যে মামলার প্রস্তুতির খবরটি সামনে এল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…

10 minutes ago

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

37 minutes ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…

38 minutes ago

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

57 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

1 hour ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

2 hours ago

This website uses cookies.