ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিত করতে এবং বিভিন্ন আইনি বাধ্যবাধকতা এড়াতে যেসব উদ্যোক্তার এখনও ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেই, তাদের দ্রুত তা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কাস্টমস কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ এই আহ্বান জানান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে উদ্যোক্তারা দেশের উন্নয়ন ও সরকারের বিভিন্ন কার্যক্রমে অর্থের জোগান দিয়ে থাকেন। তাই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিবর্তিত নিয়মনীতি সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
চলতি বছরের বাজেটের কথা উল্লেখ করে তিনি জানান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের সদস্যপদ নেওয়া ও নবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এখন ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে এখনও যেসব উদ্যোক্তা নিবন্ধনের আওতায় আসেননি, তাদের অবিলম্বে এই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
কর্মশালায় ভ্যাট আইনের বিভিন্ন সহজীকরণ প্রক্রিয়া তুলে ধরা হয়। নির্ঝর আহমেদ জানান, ভ্যাট আইনের ৬৪ ধারা অনুযায়ী এখন প্রতি এক কর মেয়াদের পরিবর্তে তিন কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে, যা ব্যবসা পরিচালনাকে আরও সহজ করবে। এছাড়া আপিলের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। আগে আপিলাত ট্রাইব্যুনালে আপিল করার জন্য দাবিকৃত করের ১০ শতাংশ জমা দিতে হতো, যা সংশোধন করে এখন মাত্র ১ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, হাইকোর্টে আপিলের ক্ষেত্রে এই হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ। এর ফলে ব্যবসায়ীদের খরচ অনেকটাই কমে আসবে।
কর্মশালায় আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বিষয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া এবং কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল আলম। কর্মশালায় ডিসিসিআইয়ের সদস্যভুক্ত শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ঢাকা চেম্বারের পরিচালক এম মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…
প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…
ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…
সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…
This website uses cookies.