Header Premium (728×90)

Categories: জাতীয়

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলবে। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।

বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানও বৈঠকে অংশ নেন।

সংসদীয় কার্যক্রমে এ অধিবেশনে মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন রয়েছে। এছাড়া বিধি-৭১ এর আওতায় মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ২৪৯টি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আইন প্রণয়নে বাধা দিতেই বিরোধী দলের পরিকল্পিত ওয়াকআউট: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমে সহযোগিতা না করার উদ্দেশ্যেই বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদ ত্যাগ করেছে…

4 minutes ago

মেডিকেল শিক্ষার্থী ফাতেমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অর্থ সংকটের কারণে মেডিকেল শিক্ষা ব্যাহত হওয়া নাটোরের শিক্ষার্থী মোছা. ফাতেমা খানমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।…

10 minutes ago

শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

জাতীয় সংসদে প্রশ্নোত্তরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র সমালোচনা করে সংসদ থেকে ওয়াকআউট করেছেন…

15 minutes ago

রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান…

25 minutes ago

রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন,…

41 minutes ago

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক…

55 minutes ago

This website uses cookies.