Header Premium (728×90)

Categories: বিনোদন

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা

চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান এবার জুটি বাঁধতে চলেছেন। কানাডার মাটিতে নির্মিতব্য একটি বাংলাদেশি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করবেন দেশের জনপ্রিয় এই দুই তারকা। ইতিমধ্যে তারা দুজনে এই প্রজেক্টে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার দেশের বাইরে বাংলাদেশি সিনেমার পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন তারা।

দীর্ঘদিন দেশের চলচ্চিত্রে কাজ করার পর সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন। আমেরিকার এই ব্যস্ততার মাঝেই এবার কানাডায় বাংলাদেশি সিনেমায় অভিনয়ের নতুন এই ঘোষণা তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করল।

অন্যদিকে, চিত্রনায়িকা অধরা খান ২০২৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর খুব অল্প সময়ের মধ্যেই সেখানকার শোবিজ অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। সেখানে স্টেজ শো, বিজ্ঞাপন ও বিভিন্ন কাজের পাশাপাশি হলিউডের প্রজেক্টেও যুক্ত হয়েছেন তিনি। ২০২৬ সালের শুরুর দিকে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার কথাও জানিয়েছেন অধরা। কাজের প্রয়োজনে কানাডায় স্থায়ীভাবে না থেকেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করছেন এই অভিনেত্রী।

২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল অধরা খানের। এরপর সাইমন সাদিকের সঙ্গে ‘মাতাল’ এবং পরবর্তীতে প্রশংসিত ‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করেন তিনি, যা পরে হিন্দি ভাষাতেও মুক্তি পায়। এছাড়া ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে দেশে তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার কানাডার মাটিতে বাংলাদেশি চলচ্চিত্রের গল্পে মুখোমুখি হচ্ছেন জায়েদ ও অধরা। নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব শিগগিরই সিনেমাটির নামসহ বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে দুই তারকা নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আইন প্রণয়নে বাধা দিতেই বিরোধী দলের পরিকল্পিত ওয়াকআউট: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমে সহযোগিতা না করার উদ্দেশ্যেই বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদ ত্যাগ করেছে…

3 minutes ago

মেডিকেল শিক্ষার্থী ফাতেমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অর্থ সংকটের কারণে মেডিকেল শিক্ষা ব্যাহত হওয়া নাটোরের শিক্ষার্থী মোছা. ফাতেমা খানমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।…

9 minutes ago

শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

জাতীয় সংসদে প্রশ্নোত্তরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র সমালোচনা করে সংসদ থেকে ওয়াকআউট করেছেন…

14 minutes ago

রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান…

23 minutes ago

রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন,…

39 minutes ago

২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হতে…

59 minutes ago

This website uses cookies.