Header Premium (728×90)

Categories: সারাদেশ

রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদে ‘স্বপ্ন ছুঁয়ে আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে এসএসসি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে রাজবাড়ী ডিগ্রি কলেজ। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি শাহ্ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান ও রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থী, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

কলেজের সভাপতি শাহ্ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সহজতর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান, ‘এ’ গ্রেড প্রাপ্তদের জন্য ৫০ শতাংশ শিক্ষা সুবিধা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমএস অফিস, ইন্টারনেটসহ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং বেসিক ইংলিশ স্পোকেন কোর্স চালুর ঘোষণা দেন তিনি। তিনি উল্লেখ করেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, ইংরেজি ভাষা এবং নেতৃত্বের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কলেজ প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন বলেন, নেছারাবাদে শিক্ষার সুযোগ সীমিত থাকলেও বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার প্রসার ও কর্মদক্ষতা বেড়েছে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে প্রকৃত মানুষ গড়ার দায়িত্ব পালন করতে হবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু…

11 seconds ago

মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ

এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…

19 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…

20 minutes ago

মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…

1 hour ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…

1 hour ago

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে

একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…

1 hour ago

This website uses cookies.