লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মই ব্যবহার করে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমির কর্মকার জানান, মন্দিরের পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। রায়পুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি ছিল না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আধুনিকতার ভিড়ে আবহমান গ্রাম-বাংলার রূপকথা যেন জীবন্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে। শারদীয় দুর্গাপূজা…
ধীরে ধীরে মৃত্যু বরণ করার অর্থ কী? কবি পাবলো নেরুদা বা ব্রাজিলীয় কবি মার্থা মেদেইরোসের…
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময়…
রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও সংস্কার করা আধুনিক ওসমানী উদ্যানের…
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি কাজ এগিয়ে চললেও সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল…
বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক…
This website uses cookies.