ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এস্তোনিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় সফল জার্মানপ্রবাসী মাহবুবুর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস্তোনিয়ার রাজধানী টালিনে অনুষ্ঠিত পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করেছেন জার্মানপ্রবাসী বাংলাদেশি ট্রায়াথলেট মাহবুবুর রহমান। আয়রনম্যানের নির্ধারিত ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় তিনি ১০ ঘণ্টা ৬ মিনিট ১৩ সেকেন্ড সময়ে সম্পন্ন করেছেন। আয়রনম্যানের অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফলাফল জানা গেছে।

প্রতিযোগিতা শেষে হোয়াটসঅ্যাপে মাহবুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে রেসটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। সাইক্লিং অংশটি ভালোভাবে শেষ করলেও দৌড়ের সময় বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির মধ্যেই তিনি রেসটি সম্পন্ন করেন। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় তিনি তার ব্যক্তিগত সেরা টাইমিং অর্জন করেছেন। জার্মানির একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ৩২ বছর বয়সী মাহবুবুর রহমান বিবাহিত এবং দুই বছরের যমজ সন্তানের বাবা। প্রতিটি রেসে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেন।

এস্তোনিয়ার এই প্রতিযোগিতায় মোট ১ হাজার ৬৫৫ জন অংশ নিয়েছিলেন, যার মধ্যে মাহবুবুর রহমান ২৫৬তম স্থান অর্জন করেন। এছাড়া ৩০ থেকে ৩৪ বছর বয়সী গ্রুপে তিনি ২২৩ জনের মধ্যে ৫৫তম হয়েছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ফ্রান্সের রেমি কন্টে (৮ ঘণ্টা ৮ মিনিট ৪ সেকেন্ড), দ্বিতীয় হয়েছেন ডেনমার্কের ভিক্টর বার্টিন (৮ ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড) এবং তৃতীয় হয়েছেন ফ্রান্সের অরেলিয়েন লা লে (৮ ঘণ্টা ২৩ মিনিট ৩ সেকেন্ড)।

মাহবুবুর রহমানের ট্রায়াথলন ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ২০১৮ সালে টেকনাফ থেকে সেন্ট মার্টিন ১৬ কিলোমিটার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেন। একই বছর তিনি শ্রীলঙ্কায় আয়রনম্যান ৭০.৩ কলম্বোয় অংশ নেন। ২০১৯ সালে ইন্দোনেশিয়ার আয়রনম্যান বিন্তান ও মালয়েশিয়ায় আয়রনম্যান সফলভাবে শেষ করেন। ২০২০ সালে তিনি থাইল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেন। এছাড়া ২০২২ সালে স্পেনে আয়রনম্যান মায়োর্কা এবং ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন।

২০২৬ সালে তিনি ইউরোপের সম্মানজনক ‘ক্রস কান্ট্রি সাইক্লিং’ রেস ‘মোনাকো দ্য বাভারিয়া ক্ল্যাসিক আল্ট্রা সাইক্লিং’-এ অংশ নিয়ে ‘হল অব ফেম ফিনিশার’ স্বীকৃতি পান। চলতি বছরে তিনি আয়রনম্যান সুইজারল্যান্ড সফলভাবে শেষ করেন। এখন পর্যন্ত তিনি মোট ৪টি আয়রনম্যান ৭০.৩ এবং ৩টি পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে বার্লিন ম্যারাথন এবং চলতি বছরে একটি আল্ট্রা ম্যারাথনসহ ছোট ও মাঝারি দূরত্বের আরও কিছু ট্রায়াথলন তিনি জার্মানিতে সফলভাবে সম্পন্ন করেছেন।

৭ দিনে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে মোট ১ হাজার ৫৩৭ কিলোমিটার সাইক্লিং করতে হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

এস্তোনিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় সফল জার্মানপ্রবাসী মাহবুবুর রহমান

আপডেট সময় : ০৩:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬