ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অর্থবহ চাপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কার্যকর ও অর্থবহ চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘস্থায়ী এই সংকটের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় ও দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। শুধু মানবিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গা সংকট পরিচালনা করে যেতে চায় না বাংলাদেশ। বরং এর একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই আরও বিস্তৃত বা আঞ্চলিক সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই সংকটের সমাধানকে বাংলাদেশের বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নিয়েছে। তিনি রোহিঙ্গাদের জন্য তৃতীয় দেশে পুনর্বাসনসহ অন্যান্য দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন, যাতে দীর্ঘদিন ধরে এই সংকটের বিশাল বোঝা বহন করে আসা বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকরভাবে সহযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, এই মানবিক সংকটের নয় বছর পার হয়ে গেছে। প্রচলিত পদ্ধতিতে আগামী দিনগুলোতে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। বিশ্বজুড়ে নতুন নতুন সংকট তৈরি হওয়ায় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার তহবিল যেমন কমছে, তেমনি বৈশ্বিক মনোযোগও অন্য সংকটের দিকে সরে যাচ্ছে।

হাসিনা রহমান আরও বলেন, বর্তমান সংকট মোকাবিলায় এখন সম্মিলিতভাবে নতুন পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে টেকসই সমাধান এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তিনি পরামর্শ দেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকার সুযোগ নিশ্চিত করা দরকার। এর মাধ্যমে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অর্থবহ চাপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬