ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা ৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী ৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয় নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক

উখিয়ায় আরসা কমান্ডার মুছাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। পুলিশ জানিয়েছে, মুছা কোফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার অপরজন আব্দুল হাফেজ ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবং আরসার সক্রিয় সদস্য।

পুলিশ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, আরসা কমান্ডার মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকে কামাল হোসেনের বাসায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে গোপনে অবস্থান করছিলেন। খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও গোয়েন্দা সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন পলাতক থাকা আরসা কমান্ডার মুছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং মামলাগুলো বর্তমানে বিচারাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

১৪ এপিবিএনের অধিনায়ক রিয়াজ আমীন এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আরসার এই দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এপিবিএনের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় আরসা কমান্ডার মুছাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬