ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের বন্যায় নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারালেন সাংবাদিক জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন যুক্তরাজ্যের ৩ বিমানবন্দরে সাইবার হামলা, হ্যাকারদের হাতে ৮৭ লাখ গ্রাহকের তথ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে ৩টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন বাজেট সংকটে ইসরাইলি সেনাবাহিনী, ব্যাহত হচ্ছে সামরিক প্রস্তুতি যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার মক্কায় গিয়ে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন রাখি সাওয়ন্ত চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই নিশ্চয়তা দেন। এ সময় শেখ মোহাম্মদ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি কাতারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারে তার দুই দিনের সফরের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন। সফরের প্রথম দিন মঙ্গলবার তিনি কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে বিনিয়োগ, ব্যাংকিং ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়া কাতার এনার্জির সদরদপ্তরে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা এবং এলএনজি সরবরাহ খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

উক্ত বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

আপডেট সময় : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬