ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান উপদেষ্টার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. জাহেদ উর রহমান। বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রথাগত প্রচার পদ্ধতির বাইরে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরকারি কার্যক্রমের তথ্য প্রচার করলে তা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তিনি স্থানীয় পর্যায়ের সরকারি কার্যক্রমের ভিডিও ও লাইভ প্রচারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভুল তথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় তিনি ডিজিটাল লিটারেসির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করা উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লিটারেসি বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কিছু বাস্তব ও আইনি ঝুঁকি রয়েছে। তিনি বলেন, কর্মকর্তাদের তথ্য প্রচারে দ্বিধাহীন রাখতে আইনি কাঠামোর মাধ্যমে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এছাড়া ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে অনিবন্ধিত প্ল্যাটফর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ছয় মাসের মধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দৃশ্যমান পরিবর্তনের আশা প্রকাশ করেন মহাপরিচালক।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান উপদেষ্টার

আপডেট সময় : ০৮:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬