ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩ মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি ছিল জনতার যুদ্ধ: হাফিজ উদ্দিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। এটি ছিল মূলত জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করার লড়াই। শুক্রবার (৭ মার্চ) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মূলত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে একটি ধারণার জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, কেবল কয়েকটি ভাষণের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে। অথচ প্রকৃত সত্য হলো—অসংখ্য তরুণ, সাধারণ পরিবারের সন্তান ও সৈনিকরা জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করেছেন।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনও যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, অজানা অনেক বীরত্বগাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দেশে আর কোনো স্বৈরশাসনের জন্ম হওয়া উচিত নয় উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সরকার ভুল করলে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তা সংশোধন করবে, কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা কাম্য নয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেজর এ মতিন চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি ছিল জনতার যুদ্ধ: হাফিজ উদ্দিন

আপডেট সময় : ১০:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬