Header Premium (728×90)

Categories: জাতীয়

অর্থ পাচার বন্ধ থাকলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধান হতো: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাপক অর্থ পাচার না হলে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যার সমাধান সহজেই করা যেত। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। তার সরকার এমন একটি রাষ্ট্র গড়তে কাজ করছে যেখানে কোনো জাতি বা গোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না। দেশের বিদ্যমান ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হওয়ার কারণেই দেশের অনেক সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তবে সরকার পর্যায়ক্রমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে বলে তিনি আশ্বস্ত করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা বৈঠকে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় কনভেনশন আয়োজন, সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধা পাওয়ার দাবিগুলো উল্লেখযোগ্য। এছাড়াও বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, স্বাস্থ্য অবকাঠামো বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানোর বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে দেশের ১৭টি জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩০টির বেশি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত…

24 seconds ago

ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ

পাবনার ঈশ্বরদীতে মোবাইলের শোরুমে কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ও মারামারির ঘটনায় ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের বেশ…

4 minutes ago

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় ২৩ জন ভারতীয় নাবিককে…

4 minutes ago

ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি…

12 minutes ago

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে সড়কের প্রায় ২৫০ মিটার…

16 minutes ago

সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ…

20 minutes ago

This website uses cookies.