Header Premium (728×90)

Categories: জাতীয়

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে সড়কে প্রায় ২৫০ মিটার এলাকা জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। গাজীপুরের জয়দেবপুর থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত বিস্তৃত এই সড়কের সিংলাব-পাকুন্দা এলাকায় এই ধসের ঘটনা ঘটে। এতে সড়কের নির্মাণকাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি অনেক জায়গায় বিটুমিন উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। বর্তমানে ফাটল ধরা অংশে বালু ও ইটের খোয়া ফেলে সাময়িকভাবে মেরামতের চেষ্টা করা হলেও চালক ও স্থানীয়দের দাবি, এতে ঝুঁকি একটুও কমেনি। গাইডওয়াল না থাকায় মাটির চাপে রাস্তার একাংশ দেবে গেছে বলে অভিযোগ তাদের। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ভারী যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ করা হচ্ছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি।

তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী জানিয়েছেন, টানা দুই-তিন দিনের বৃষ্টিতে সড়কের ওই অংশের মাটি নরম হয়ে গিয়েছিল। এরপর ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায় এবং ফাটল দেখা দেয়। তিনি আরও জানান, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং মাটি সরে যাওয়া অংশে ড্রিল করে নতুনভাবে রাস্তা মেরামতের কাজ করা হবে। বর্তমানে জরুরি ভিত্তিতে ওই অংশে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ের পাকুন্দা এবং সিংলাব অঞ্চলে রাস্তার এই ব্যাপক ক্ষতির পেছনে মূলত সড়ক কর্তৃপক্ষের পরিপক্বতার অভাব রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটির পাশেই একটি খাদ ছিল, যার জন্য একটি গাইড ওয়াল নির্মাণ করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু গাইড ওয়াল ছাড়াই রাস্তাটি চালু করায় কয়েক দিনের টানা বৃষ্টি, রাস্তার প্রেশার ও যানবাহন চলাচলের কারণে এটি ধসে গেছে। এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এবং এটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, তারা এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা সড়কের ফাটল ধরা এলাকাটি পরিদর্শন করেছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা দ্রুতই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

বিদেশি শক্তির কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান অগাস্ট…

36 seconds ago

নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা

অক্টোবরের শুরু থেকে কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিললেও বাজারে এর তেমন প্রভাব পড়েনি। ৮ অক্টোবর…

4 minutes ago

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছানোর পর মঙ্গলবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

13 minutes ago

বন্ধ কারখানা চালুর প্রণোদনা ঋণ পেতে জটিলতা, দ্রুত নিষ্পত্তির দাবি

বন্ধ কারখানা পুনরায় সচল করতে সরকারের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে…

14 minutes ago

ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩০টির বেশি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত…

25 minutes ago

ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ

পাবনার ঈশ্বরদীতে মোবাইলের শোরুমে কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ও মারামারির ঘটনায় ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের বেশ…

28 minutes ago

This website uses cookies.