Header Premium (728×90)

ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ৩০টিরও বেশি ব্যাংকের কার্ড, এটিএম এবং এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এই কার্যক্রমের ফলে ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হয়, যা গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত স্বাভাবিক করার কঠোর নির্দেশ দিয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের লেনদেন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিএসিপিএস (BACPS), বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-সহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও কোনো বাধা ছাড়াই চলছে।

বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের ভোগান্তি লাঘবে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রেজাউল করিম সবুজের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা…

4 minutes ago

অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও এখনও বহাল তবিয়তে আছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ…

9 minutes ago

মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি?

আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে গ্যালারি ও মাঠের আবেগঘন পরিবেশের মাঝে কোচ লিওনেল…

11 minutes ago

বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা

জাতীয় দলের বিদায়ী ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিলেন লিওনেল মেসি। আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে…

16 minutes ago

রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

বিদেশি শক্তির কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান অগাস্ট…

17 minutes ago

নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা

অক্টোবরের শুরু থেকে কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিললেও বাজারে এর তেমন প্রভাব পড়েনি। ৮ অক্টোবর…

21 minutes ago

This website uses cookies.