পাবনার ঈশ্বরদীতে একটি মোবাইল শোরুমে ফোন দেখাকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে এক ছাত্রদল নেতার মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের বেশ কয়েকজনকে থানায় নিয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার আরআরপি সেন্টারের তৃতীয় তলায় ‘অ্যাপেল জেড’ নামের একটি মোবাইল দোকানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মেরিদুল ইসলাম ওই মোবাইল দোকানে যান। সেখানে একটি মোবাইল ফোন দেখানোকে কেন্দ্র করে শোরুমের কর্মচারীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় দোকানের কর্মচারী সুবেল ও রাহুলের সঙ্গে ছাত্রদল নেতা মেরিদুল ইসলামের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। ঘটনার পর মেরিদুল ইসলাম মুঠোফোনে তাঁর পরিচিত কিছু বন্ধু ও ছাত্রদলের নেতাকর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোকানের স্বত্বাধিকারী ইলিয়াস রতন, কর্মচারী সুবেল ও রাহুল এবং ছাত্রদল নেতা মেরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ। দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ থাকায় কর্মচারীদের মধ্যে তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মোবাইল দোকানে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে উভয় পক্ষের মধ্যে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রেজাউল করিম সবুজের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা…
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও এখনও বহাল তবিয়তে আছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ…
আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে গ্যালারি ও মাঠের আবেগঘন পরিবেশের মাঝে কোচ লিওনেল…
জাতীয় দলের বিদায়ী ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিলেন লিওনেল মেসি। আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে…
বিদেশি শক্তির কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান অগাস্ট…
অক্টোবরের শুরু থেকে কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিললেও বাজারে এর তেমন প্রভাব পড়েনি। ৮ অক্টোবর…
This website uses cookies.