Header Premium (728×90)

Categories: জাতীয়

রথযাত্রা অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের বক্তব্য পুরোপুরি শেষ না করেই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। তবে অসুস্থতা সত্ত্বেও বিকালের দিকে মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলে খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী মো. নাদিম হোসেনের…

11 minutes ago

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ২০৩০ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান…

28 minutes ago

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। একই সময়ে ১…

42 minutes ago

অর্থ পাচার বন্ধ থাকলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধান হতো: প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যার…

1 hour ago

ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আইজিপি মো. আলী…

2 hours ago

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন…

2 hours ago

This website uses cookies.