Header Premium (728×90)

Categories: জাতীয়

পানিবন্দি মানুষের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, আশ্রয়কেন্দ্রের অবস্থা, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং স্বাস্থ্যসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

আশ্রয়কেন্দ্রগুলোর পরিবেশ নিরাপদ রাখা এবং সেখানে পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সরকারপ্রধান। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সভায় উঠে আসে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, দুর্যোগের সুযোগ নিয়ে চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাতের মতো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি, উদ্ধার কার্যক্রমে সমন্বয় এবং নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস ও নদ-নদীর পানির স্তর পর্যবেক্ষণে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রেখে জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Recent Posts

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ

মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা…

7 minutes ago

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের শোক

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের কারণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন…

22 minutes ago

নাগরিকত্ব না বদলেই তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সেই তারকা

নাগরিকত্ব পরিবর্তন না করেই তিনটি ভিন্ন দেশের হয়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিলেন দেজান স্ট্যানকোভিচ। তার…

37 minutes ago

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেসপন্স টিম

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমারজেন্সি রেসপন্স টিম ও পাম্পের…

52 minutes ago

ইরানে হামলা চালিয়ে ভুল পথে মার্কিন বাহিনী: তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ইরানের শীর্ষ নেতাকে হত্যা এবং বিনা উস্কানিতে যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রতিশোধ নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে…

1 hour ago

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে…

2 hours ago

This website uses cookies.