Header Premium (728×90)

Categories: জাতীয়

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেসপন্স টিম

রবিবার ভোর থেকে রাজধানীতে শুরু হওয়া টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাস্তাঘাট সচল রাখতে এবং জলজট নিরসনে ভোর থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম মাঠপর্যায়ে কাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শেষ ৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। দিনব্যাপী এই ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

জলাবদ্ধতা দ্রুত দূর করতে ডিএসসিসি বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু হয়েছে। পাশাপাশি ইমারজেন্সি রেসপন্স টিমের কর্মীরা রাস্তা থেকে পানি নামার পথ বা ক্যাচপিটগুলো পরিষ্কার রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত সংলগ্ন আজিমপুরের ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিজে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে কর্মীদের দিকনির্দেশনা দেন এবং গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন। ডিএসসিসি কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও কর্মীরা ভোর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন। তিনি জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে জনজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান। একইসঙ্গে তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধরে এই দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত

২০২৭ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা…

2 minutes ago

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

23 minutes ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

34 minutes ago

যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…

36 minutes ago

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত

দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…

50 minutes ago

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…

1 hour ago

This website uses cookies.