Header Premium (728×90)

Categories: জাতীয়

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এখানে যারা অপতৎপরতা চালাবে তারা সকলেই শত্রু। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ—কারও পরিচয় বড় বিষয় নয়, বরং অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিচালক জানান, মহাষষ্ঠী থেকে শুরু করে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত দুর্গাপূজার পুরো সময়জুড়ে দেশব্যাপী এসআরবি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার প্রতিটি দিন সারা দেশে এসআরবির ২৪৫৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ১৫টি ব্যাটালিয়নের ৬ হাজারের অধিক সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।

বর্তমানে নাশকতার কোনো হুমকি না থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। মাঠপর্যায়ে টহলের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি তদারকি করা হচ্ছে। এর মধ্যে এসআরবির ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার এবং পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা রোধে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে। মণ্ডপে নারী দর্শনার্থীদের নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের নির্ধারিত রুটগুলোতে বিশেষ টহল থাকবে এবং শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…

14 minutes ago

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

2 hours ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

2 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

2 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

3 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

3 hours ago

This website uses cookies.