সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।
আদালতের আদেশ অনুযায়ী, যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম, তার স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মোজাম্মিল হোসেন এ সংক্রান্ত আবেদনটি জমা দিয়েছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলামের ১১টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা এবং ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। এছাড়া তার স্ত্রী সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শ্যালক রেজাউল আলম শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা জমা রয়েছে। সব মিলিয়ে তাদের ৮৩টি ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামক এনজিওর নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রাথমিক অনুসন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এই অর্থ বিদেশে পাচারের আশঙ্কা থাকায় এবং সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর রোধে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় পরিসরে বাংলা ভাষার…
তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের…
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যা ১৬…
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তৈরি এই…
নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…
বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি ও বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে…
This website uses cookies.