Header Premium (728×90)

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের ডব্লিউবিজি-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নাম আসন্ন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এই সভায় বিশ্বের ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে দেশটির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। ১৯৫৩ সালের পর এই প্রথম পাকিস্তান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই দায়িত্ব পালনের মাধ্যমে পাকিস্তান বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক আলোচনায় সরাসরি অবদান রাখার এবং সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার বিশেষ সুযোগ পাবে।

সভা শেষে বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয় আহাদ খান চিমাকে তার দায়িত্বের বিষয়ে বিস্তারিত অবহিত করে। এছাড়া তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার কাপুর এবং বিদায়ী সভাপতি ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্প্যালডিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে চিমা উন্নয়নশীল দেশগুলোর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, উন্নয়ন অর্থায়ন সহজতর ও কার্যকর করা এবং বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এছাড়া টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭০০ কোটি ডলারের বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের স্থিতিস্থাপকতা ও টেকসই তহবিল (আরএসএফ) কর্মসূচির আওতায় যুক্ত রয়েছে।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৩: ২৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৩: ২৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…

3 minutes ago

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…

41 minutes ago

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…

1 hour ago

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…

1 hour ago

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…

1 hour ago

শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…

2 hours ago

This website uses cookies.