পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের খুজদারের কাছে। জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যেহেতু ভূমিকম্পটির এপিসেন্টার ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল, তাই এর তীব্র কম্পন খুজদার এবং পার্শ্ববর্তী খারান ও কালাত জেলাতেও অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান প্রদেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান—এই তিনটি বড় টেকটোনিক প্লেটের অত্যন্ত সক্রিয় সংযোগস্থলে অবস্থিত। এই ভূ-তাত্ত্বিক চ্যুতির কারণে টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে অঞ্চলটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…
আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…
দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…
জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…
ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে…
মুম্বাইয়ের জুহুতে ফুটবল ম্যাচ শেষে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি…
This website uses cookies.