বগুড়া শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে একটি ছেলে ও মেয়ে শিশু মারা গিয়েছে। খানপুর ইউনিয়নের সুবলি গ্রামের উত্তর পাড়ায় ১২ ফেব্রয়ারি ২০২৫ রোজ বুধবার দুপুর ৩টায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) এবং ইদ্রিস আলীর মেয়ে ছামিয়া (৬)। স্থানীয় লোকজন এবং নিহতদের স্বজনরা জানান,
বাড়ির পাশে বাচ্চা দুইটি খেলা করছিল। বাচ্চা দুইটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে আত্মীয়-স্বজনসহ এলাকার সবাই ছামিহাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি করে ডুবে থাকা শিশু রবিউলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জে প্রায় ১১ বছর আগের যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে খাসির মাংস না দেওয়ায় অশালীন আচরণের অভিযোগে বিয়ে না করেই…
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফশিল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন…
বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা, ভিসা সহজ করা এবং…
আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা…
প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও…
This website uses cookies.