Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নরসিংদীতে ২৫ বছর পর জামায়াতে ইসলামীর বিশাল জনসভার প্রস্তুতি

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি 

নরসিংদীতে ২৫ বছর পর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর বিশাল জনসভা। শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।

এ জনসভায় নেতাকর্মীসহ দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করাসহ সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াতে ইসলামী। জনসভাকে ঘিরে যানজট ও জনভোগান্তি যেন না হয় সেদিক বিবেচনায় রেখে প্রশাসনের সাথে সমন্বয় করে জনসভা সফল করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমির হোসেন, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান প্রমুখ।

Md Akash Hossain

Recent Posts

মুখস্থনির্ভরতা কমিয়ে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও…

2 minutes ago

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো.…

9 minutes ago

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৭৫৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে…

15 minutes ago

চট্টগ্রামের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ চিফ প্রসিকিউটরের

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক চট্টগ্রামের মামলায় সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের…

24 minutes ago

রাজধানীতে প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা পরিবহন

রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা মেরে জরিমানা গুনতে হলো বলাকা পরিবহনের একটি…

30 minutes ago

ইরানি বিপ্লবের তৃতীয় অধ্যায়: নতুন কৌশলে প্রতিরোধের পথে ইরান

পশ্চিমা বিশ্লেষণের বাইরে গিয়ে ইরানি বিপ্লবের বিবর্তনকে তিনটি পর্যায়ে ভাগ করে বর্তমান পরিস্থিতির আলোকে এর…

38 minutes ago

This website uses cookies.