Header Premium (728×90)

Categories: জাতীয়

মুখস্থনির্ভরতা কমিয়ে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা পরিহার করে আনন্দদায়ক ও খেলাধুলার মাধ্যমে পাঠদানের ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কেবল মুখস্থ করানোর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী ও কার্যকর শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। বরং আনন্দময় পরিবেশে খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করলে তাদের চিন্তাশক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতা আরও বিকশিত হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলার মাধ্যমে শেখার পদ্ধতি শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং বা বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটায়। এ লক্ষ্য অর্জনে স্থানীয় খেলাগুলোকে পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ের সাথে সম্পৃক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোকে শিশুবান্ধব ও খেলাভিত্তিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…

4 minutes ago

আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন…

6 minutes ago

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ…

15 minutes ago

ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের নৈপুণ্যে হান্সি ফ্লিকের শিষ্যরা…

25 minutes ago

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…

46 minutes ago

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

56 minutes ago

This website uses cookies.