Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কক্সবাজার বিমানবন্দরে পেটে ইয়াবা নিয়ে দুই বোন আটক: স্বামী ধরা ঢাকায়

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরেপেটে ইয়াবা বহন’ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী

আকটরা বোনদের পেটে দুই হাজার করে চার হাজার ইয়াবা রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার  হোয়াইক্যং ইউনিয় ঝিমংখালী এলাকার আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

দিদারুল আলম বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করা হয়। এদের মধ্য আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতারকে প্রথমে আটক করা যায়নি।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম চলছে। দুপুর ২টা পর্যন্ত এক হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করতে সক্ষম হন।
আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান দিদারুল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Md Akash Hossain

Recent Posts

ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন…

6 minutes ago

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৭০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

8 minutes ago

কাল থেকে দুদকের নতুন কমিশনের আনুষ্ঠানিক যাত্রা

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার বুধবার সেগুনবাগিচায়…

11 minutes ago

গাজায় স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসা সেবা চরম সংকটে

ইসরাইলের দীর্ঘস্থায়ী অবরোধ ও যুদ্ধের ফলে গাজায় স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।…

18 minutes ago

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত…

20 minutes ago

সাগরে মৌসুমি নিম্নচাপ: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে…

21 minutes ago

This website uses cookies.