Header Premium (728×90)

Categories: সারাদেশ

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুমানি ও বড়াল নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

বিজয়া দশমীর আয়োজনে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনা শেষে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যের সুরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। অশ্রুসজল নয়নে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার রায় বলেন, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এর মূল উদ্দেশ্য।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সকাল থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেলা প্রাঙ্গণ এবং বড়াল ও গুমানি নদীর আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজয়া দশমীর আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বাগেরহাটে গলদা রেণুর তীব্র সংকট, দিশাহারা ৫৪ হাজার চিংড়িচাষি

বাগেরহাটে গলদা চিংড়ির রেণু সংকটে চরম বিপাকে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার চাষি। জেলার ৫৪…

9 minutes ago

পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা

ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে সাইবার হামলার…

13 minutes ago

অ্যান কারসনের ভাবনায় প্রাচীন লেখা ও ভাঁজের মধ্যে লুকিয়ে থাকা অর্থ

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট: অ্যান এসে’ গ্রন্থের ‘ফোল্ডেড মিনিংস’ প্রবন্ধের আলোয়ানায়…

32 minutes ago

৪৩০ রানের লক্ষ্য তাড়া করে লঙ্কানদের অবিশ্বাস্য জয়

ত্রিদেশীয় সিরিজে অসম্ভবকে সম্ভব করে দেখালো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২…

51 minutes ago

বাংলাদেশের বেসরকারি খাতে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার…

1 hour ago

জাপানি কনসোর্টিয়ামের কঠিন ৪ শর্তে থার্ড টার্মিনাল চুক্তি আটকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি জাপানি কনসোর্টিয়ামের চারটি কঠিন শর্তে…

2 hours ago

This website uses cookies.