ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ রাউন্ড রবিন ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মাত্র ১৬০ রানের লক্ষ্য নিয়ে ফাইনালের স্বপ্ন দেখা কঠিন ছিল, শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই ম্যাচটি হেরেছে টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানের মাথায় দ্বিতীয় ওভারেই ইয়ামিন আহমাদজাইয়ের বলে তানজিদ হাসান (১) ও সৌম্য সরকার (০) আউট হন। এরপর সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের পরপর দুই বলে নাজমুল হোসেন শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয় (০) সাজঘরে ফিরলে দলের সংগ্রহ দাঁড়ায় ২৮ রানে ৪ উইকেট।
এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। তাদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৯৩ রান। সাইফ ৮২ বলে ৪১ রান করে নবীর বলে আউট হন। এই ইনিংসে সাইফ রশিদ খানের বিপক্ষে তিন বছরে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখান। পারভেজ হোসেন ইমন ৯৬ বলে ৭০ রান করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। তবে তিনি এলবিডব্লিউ হওয়ার পর ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ; শেষ ৬ উইকেট মাত্র ৩৯ রানে হারিয়ে ১৬০ রানে থামে টাইগারদের ইনিংস। রশিদ খান ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া অভিষিক্ত আলিস আল ইসলাম ১০ বল খেলে কোনো রান করতে পারেননি।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান শুরুতে তাসকিন আহমেদের বলে গুরবাজ (৬) ও সেদিকউল্লাহ আতালকে (৪) হারালেও বড় কোনো বিপদে পড়েনি। দলীয় ৯৫ রানে ইব্রাহিম জাদরানকে মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরানো ছাড়া বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। শেষ পর্যন্ত রহমত শাহ (অপরাজিত ৬৭) ও হাশমতউল্লাহ শহীদি (অপরাজিত ৩৬) ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন।
নওগাঁর মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব…
পাবনার ভাঙ্গুড়ায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের…
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম আখচাষিদের সরকারি প্রণোদনা পাওয়ার…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পাঁচ দিনের…
রংপুর নগরীর তাজহাট এলাকায় মোটরসাইকেল চুরির একটি ঘটনা তদন্তে নেমে চোর চক্রের মূল হোতাসহ ছয়…
শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে, যা বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ,…
This website uses cookies.