সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান রয়েছে।
আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
আদেশের পর সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিজয়। হাইকোর্ট বিভাগ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফশিলের বৈধতা ও কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি আরও বলেন, এই রায় নিঃসন্দেহে বাংলাদেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।
এর আগে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সেই তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে এর আগেও একবার রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ২০১৮ সালের ১৫ জানুয়ারি সেই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি রিটটি খারিজের পক্ষে মত দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন প্রধান বিচারপতি হাইকোর্টের আরেকটি একক বেঞ্চে (তৃতীয় বেঞ্চ) পাঠান। পরবর্তী সময়ে সেই একক বেঞ্চ শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন।
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয়…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতা কর্মীদের মধ্যে বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত…
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ…
আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় সরকার। আগামী এক থেকে দুই…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ম্যাট রেনশ’র ১৯০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর…
নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকীর স্মরণসভায় জাতীয় সংসদের হুইপ…
This website uses cookies.