Header Premium (728×90)

Categories: জাতীয়

খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই ফিরলেন প্রবাসী বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস না পাওয়ার জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে জাপান প্রবাসী বর জুনায়েদ বিয়ের আসর থেকে কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই ফিরে গেছেন। বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও কনেপক্ষের ভাষ্যমতে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে বর জুনায়েদ আত্মীয়স্বজনসহ কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। বিয়ের গেটসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বরকে নির্ধারিত আসনে বসানো হয়। তবে আত্মীয়স্বজনদের আপ্যায়নের পর বরপক্ষের জন্য খদরে (বড় থালা) করে খাবার পরিবেশন করা হলে বিপত্তি ঘটে। খদরে খাসির মাংস না থাকায় বর জুনায়েদ আপত্তি জানান এবং খাসির মাংস ছাড়া খাবার গ্রহণ বা বিয়ের আনুষ্ঠানিকতা করবেন না বলে সাফ জানিয়ে দেন।

কনেপক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন। একপর্যায়ে তিনি নববধূকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা কনের বাবা শফিক মিয়ার কানে পৌঁছায়। মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ও বরের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে কনের বাবা শেষ পর্যন্ত বিয়ে দিতে অস্বীকৃতি জানান। ফলে বরকে খালি হাতেই ফিরে যেতে হয়। স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া জানান, খাসির বিষয়টি সামনে আসার পর তাকে অনেক বোঝানো হলেও তিনি রাজি হননি এবং উল্টো খারাপ আচরণ করেছেন।

ঘটনার পর মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে পাল্টা অভিযোগ তোলেন বর জুনায়েদ। তিনি দাবি করেন, তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্যমতে, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত পরিমাণের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তিনি তা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং উপহারসামগ্রী ও লাগেজ ফেরত পাঠানো হয়। তবে বরের পক্ষ থেকে অতিরিক্ত কাবিনের টাকা চাওয়ার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন কনের বাবা শফিক মিয়া। তিনি জানান, খাবারে খাসির বিষয়টি আগে জানানো হলে তিনি অবশ্যই ব্যবস্থা নিতেন, কিন্তু এ বিষয়ে আগে তাকে কিছুই বলা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পর্ষদে নতুন পরিচালক

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন…

8 minutes ago

কারাগারের নিরাপত্তায় এআই সিসিটিভি ও বডি ক্যামেরা যুক্ত হচ্ছে

কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক, মানবিক ও স্বচ্ছ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসিটিভি, বডি ক্যামেরা ও…

10 minutes ago

‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে 'কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস' করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কারা…

19 minutes ago

দ্বিতীয় টেস্টের দলে রদবদল, অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাট রেনশ

প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা…

25 minutes ago

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা পুনর্গঠন নয়: কুশনার

হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে না বলে…

31 minutes ago

যুক্তরাজ্যে গুলিবিদ্ধ হয়ে বিশ্বনাথের যুবক মাছুম আহমদ নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন।…

38 minutes ago

This website uses cookies.