Header Premium (728×90)

যুবদল নেতা সুজন হত্যা: সিরাজগঞ্জে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে প্রায় ১১ বছর আগের চাঞ্চল্যকর শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় নিহতের স্ত্রী উম্মে সালমা তিথি ও তার পরকীয়া প্রেমিক মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও নিহতের স্ত্রী তিথি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও নিহতের স্ত্রীর ভাই পিয়াস হোসেনকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম শাহজাদপুর উপজেলার দরগাপাড়া গ্রামের বেলাল ফকিরের ছেলে। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ ও স্লোগান দেন। তাদের দাবি, সুজনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হলেও আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং দুজনকে খালাস দেওয়া হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১ জুন সন্ধ্যায় যুবদল নেতা সেলিম রেজা সুজনকে তার নিজের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় সুজনের মা মাজেদা বেগম বাদী হয়ে পুত্রবধূ তিথি ও তার ভাই পিয়াসের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ তিথি, পিয়াস, মনিরুল ও রাশেদুলকে গ্রেফতার করে। পরে তিথি ও মনিরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, নিজেদের পরকীয়া প্রেমকে সার্থক করতে তারা ঘুমন্ত সুজনকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফ পাস বা স্টুডেন্ট টিকিট চাওয়ায় দুই কলেজছাত্রকে মারধর ও মোবাইল ভাঙচুরের প্রতিবাদে…

4 minutes ago

দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

ভোলার দৌলতখান উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিনের…

7 minutes ago

খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক…

11 minutes ago

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও লেখক অ্যান কারসন।…

13 minutes ago

গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম

সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের টেকসই উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন…

24 minutes ago

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ…

37 minutes ago

This website uses cookies.