ফ্যাসিবাদের দাফন হয়ে গেছে, আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, “ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, তার দাফনও সম্পন্ন হয়েছে। এখন যদি সেটা আবার মাথাচাড়া দেয়, তবে এই প্রজন্মের উপরই ভার থাকবে তা প্রতিহত করার।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মাটিতে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, তার সুযোগ আর থাকবে না।”
আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, “১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা রাজপথে সরব থাকব। জানিয়ে দেব—বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই নেই।” তিনি অভিযোগ করে বলেন, “আন্দোলনরত হাজারো ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। নারী ও শিশুদেরও রেহাই দেয়া হয়নি।”
তিনি দাবি করেন, “ক্ষমতায় থাকার লোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে কোনো দ্বিধা করেননি। বরং দমন-পীড়ন চালিয়ে গেছেন নির্মমভাবে।”
আন্দোলনের লক্ষ্যের ব্যাপারে তিনি বলেন, “জাতির কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সেই দায়বদ্ধতা থেকেই আন্দোলনকে সফল করতে হবে।” এ্যানী মনে করেন, আন্দোলনের গতি ও ঐক্য আগেও ছিল, এখনো আছে। তবে সেটিকে বজায় রাখতে হবে ‘ইস্পাত কঠিন ঐক্যের’ মাধ্যমে।
তিনি বলেন, “এই ঐক্য শুধু ফ্যাসিবাদ নয়, স্বৈরাচার ও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই, মতভেদ নেই। আমাদের সংগ্রাম চলবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু এবং চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরাও।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…
রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…
কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…
মহাসপ্তমী তিথিতে সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…
জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও রাজস্ব আহরণ বাড়ানোর মতো বেশ কিছু…
This website uses cookies.