Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নোয়াখালীতে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে।

নোয়াখালী জেলা প্রতিনিধি হাফিজুর রহমান

চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে
০১(এক) টি দেশীয় তৈরি পিস্তল, ৩০৩ রাইফেলের গুলি ০৭ (সাত) রাউন্ড, ০৭ (সাত) রাউন্ড ১২ বোর কার্তুজ এবং ০১ টি লোহার তৈরি চাপাতি দা উদ্ধার সংক্রান্তে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী, সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনী সহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন ০২ নং রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্থ সাতের দীঘির দক্ষিন পাড়ে ধৃত আসামী জাহিদুল ইসলাম রুবেল (৩৮), পিতা- মৃত হোসেন চৌধুরী, মাতা- নুরু নাহার বেগম, সাং- ধর্মপুর ( সাতের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০২নং রামনারায়নপুর ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীর বসত বিল্ডিংয়ের দক্ষিন পাশের জানালার সানশেড এর উপর হইতে ক) ০১(এক) টি দেশীয় লোহার তৈরি পিস্তল, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। যাহা বাট সহ লম্বা অনুমান ১০ ইঞ্চি, যাহাতে ৩০৩ রাইফেলের গুলি ব্যবহৃত হয়, খ) ৩০৩ রাইফেলের গুলি ০৭ (সাত) রাউন্ড, গ) ০৭ (সাত) রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট), প্রত্যেকটি সবুজ রংয়ের, ঘ) ০১ টি লোহার তৈরি পুরাতন চাপাতি দা, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১৫ ইঞ্চি ধৃত আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী ২৪/০৬/২৫ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানার মামলা নং- ০৯, তাং- ২৪/০৬/২৫ ইং, ধারা- দি আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর 19A/19(f) রুজু করা হয়।

Md Omor Sunny

Recent Posts

ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার…

18 minutes ago

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ…

24 minutes ago

অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

সৌদি আরবের রিয়াদে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য…

32 minutes ago

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান নিয়োগ পেয়েছেন।…

46 minutes ago

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

২০২৫ সালের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির প্রভাবে টিকাদান কর্মসূচিতে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশে। দেশটিতে ইতিহাসের অন্যতম…

47 minutes ago

মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া বস্তিতে মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।…

1 hour ago

This website uses cookies.