Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে নতুন দুজন তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি। এতে উল্লেখ করা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার থেকে নির্ধারণ করা হবে। জনস্বার্থে প্রকাশিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৪৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের…

39 minutes ago

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…

60 minutes ago

আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ

আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…

1 hour ago

দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…

2 hours ago

ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…

2 hours ago

লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা

ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে…

2 hours ago

This website uses cookies.