Header Premium (728×90)

Categories: জাতীয়

মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না; এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও শাস্তি আরও কঠোর হবে।

মঙ্গলবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অস্ত্র হাতে আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানকালে স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি, আর এই মাদক কারবারিদের কোনো বিষয় আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারিই হোক না কেন, তারা যে দলেরই হোক, যদি আমার দলের হয় তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।’

মাদকাসক্তির ভয়াবহ পরিণাম তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের যারা আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমি মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে, পুরো বাংলাদেশেও এই অভিযান চলবে। বাংলাদেশে কোথাও মাদকের ঠাঁই হবে না।’

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাদের আশ্বস্ত করে ইশরাক হোসেন বলেন, ‘তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হবে।’

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজ আসনকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি এতে সাধারণ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় উপাদান উদ্ধার করা হয়েছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮: ৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৯: ০৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

32 seconds ago

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে…

18 minutes ago

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঘটনা তদন্তে পাঁচ…

18 minutes ago

ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের

ফ্যামিলি কার্ড মায়েদের শক্তিশালী করেছে এবং এর মাধ্যমে তালাকের সুযোগ বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন…

20 minutes ago

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের…

38 minutes ago

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকিরের পরিবারের হাতে আর্থিক অনুদান ও পোশাক…

58 minutes ago

This website uses cookies.