Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের জন্য নির্ধারিত ভাতা আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই ভাতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মর্যাদা, অধিকার এবং প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে দেখা রাষ্ট্রের দায়িত্ব। অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, সরকার সেগুলো আন্তরিকভাবে পূরণের কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নেওয়ার সময় যোগাযোগের অসুবিধা দূর করতে সেখানে সাংকেতিক ভাষা জানা ব্যক্তি রাখার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া প্রতিবন্ধী নারীদের আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও সরকার উদ্যোগ নেবে। তিনি জানান, সমাজকল্যাণ, আইন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা আইনি সহায়তা নিশ্চিতে সহায়ক হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান সংগ্রহের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দেওয়া হবে। প্রতিবন্ধী কৃষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনায় রাখবে। চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহনে যাতায়াতের সমস্যা সমাধানে বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করা এবং ঢাকা ও বড় শহরগুলোতে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ এবং জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিনিধি তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় মো. মহসিন নামের এক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য ক্যাপ উপহার নিয়ে এলে তিনি মঞ্চ থেকে নেমে তা গ্রহণ করেন এবং ওই ক্রীড়াবিদের দলকে বিদেশে খেলার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে ইসরাইলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।…

37 seconds ago

ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন

একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে ওঠে সম্পদ বণ্টনের ওপর ভিত্তি করে। ইসলামি সমাজব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য রক্ষায়…

3 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা…

6 minutes ago

হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর

সৌদি আরবের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি-নেতৃত্বাধীন জোট। হুতিদের এই হামলার জেরে সৌদি আরবের…

23 minutes ago

বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…

43 minutes ago

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…

1 hour ago

This website uses cookies.